১৫ বছরের পথচলার ইতি টানলেন সানা মির

খেলায় ছিল না চেনা ছন্দ। শেষ দিকে খুব ভুগছিলেন। জায়গা হারিয়েছিলেন দলে। এবার নিজেই ছেড়ে দিলেন হাল। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন সানা মির।

৮৮৫

পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শনিবার অবসরের ঘোষণা দেন। দেশের হয়ে ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। রান করেছেন ২ হাজার ৪৩২, উইকেট নিয়েছেন ২৪০টি। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি (১৫১) উইকেট এই অফ স্পিনারের, টি-টোয়েন্টিতে আছেন দ্বিতীয় স্থানে (৮৯ উইকেট)।

২০০৫ সালে ওয়ানডে ও ২০০৯ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় সানার। তার নেতৃত্বে ২০০৯-২০১৭ সাল পর্যন্ত ১৩৭ ম্যাচ খেলেছে পাকিস্তানের মেয়েরা।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ