নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান: ৩ লক্ষ টাকা জরিমানা
- নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর রানীনগরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (০৪ মে) রানীনগর উপজেলার চকাদিন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা। নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযান চলাকালে দেখা যায়, চকাদিন এলাকার ‘মেসার্স দ্বীপ ব্রিকস’ পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল।
আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ব্যাটেলিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
