নওগাঁয় নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান

১১

•নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ শহরের সিও বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (০৫ মে) পরিচালিত এই অভিযানে দুটি মুদি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দসহ অর্থদণ্ড প্রদান করা হয়।

 

- Advertisement -

অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজনুর ইসলাম সুজন। নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর, পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক নাজমুল হোসাইন।

অভিযান চলাকালে শহরের সিও বাজার এলাকার দুটি মুদি দোকান থেকে মোট ৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ২ টি মামলা দায়েরের মাধ্যমে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।

 

জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে পলিথিন ব্যবহার না করার জন্য বাজারের ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিন মুক্ত শহর গড়তে এ ধরণের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ