নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদরের চণ্ডিপুর ইউনিয়নের মাদার মোল্লা হাটে অবস্থিত জমিলা কিন্ডারগার্টেনে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হয়।

- Advertisement -

 

স্কুলের পরিচালক আলহাজ্ব ড. এম এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, জেলা জাসাস সভাপতি বারিউল আলম বাবু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ