নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

২৬৬

 

 

 

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বর থেকে ছাত্রদলের কয়েকজন কর্মী ৬ নং পাঁড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি ও  চেয়ারম্যানকে জোরপূর্বক থানাতে সোপর্দ করলে পুলিশ গ্রেপ্তার করেন।

 

 

- Advertisement -

গ্রেপ্তারকৃত সৈয়দ মুজিব গ্যান্দা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৬নং পাঁড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

 

উল্লেখ্য গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় ৩৭ জন নামধারী ও অজ্ঞাত নামা আরো ২শ জনকে আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে সৈয়দ মুজিব গ্যান্দাকে আটক দেখানো হয়।

 

 

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  হাবিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগের মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ