নওগাঁর নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ

১৫

মির্জা তুষার আহমেদ: নওগাঁ

নওগাঁ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ। তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) বিদায়ী ও নবাগত পুলিশ সুপারের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কর্মকালীন সময়ে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

অন্যদিকে, নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবামূলক ও পেশাদারিত্বপূর্ণ পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ