চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান; ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

২৪৭

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

 

 

- Advertisement -

বৃহস্পতিবার  (১০ এপ্রিল ) বিকাল  ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পদ্মা নদীতে এমপি ডাঙ্গী সংলগ্ন এলাকায় অভিযান  চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

 

পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেপরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পদ্মা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।

 

উপজেলা নির্বাহী  কর্মকর্তা মনিরা খাতুন, নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ নাঈম হোসেন বিপ্লব,

 

, এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোঃশামীম আরিফিন , ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ নাঈম মোল্যা, চরভদ্রাসন থানার পুলিশ ফোর্স।

এই বিভাগের আরও সংবাদ